1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বাগেরহাটে আইনজীবী শান্ত হত্যা,র ৫০ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামিসহ ৪ জন আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

বাগেরহাটে আইনজীবী শান্ত হত্যা,র ৫০ ঘণ্টার
মধ্যে মামলার প্রধান আসামিসহ ৪ জন আটক
মোঃ সোহরাব হোসেন রতন.বাগেরহাট:
বাগেরহাটের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪২) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজন কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের ৫০ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৫ জুলাই দিবাগত রাতে আদালতের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হাড়িখালী এলাকার তেতুলতলা মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ ও ডিবির যৌথ টিম তদন্ত শুরু করে।
পরে বিশেষ অভিযান চালিয়ে বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকা থেকে শেখ মুরাদ (৪১), আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), মো. হাফিজুর রহমান (৪৮) ও শিপন শেখ (২৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় প্রধান আসামি শেখ মুরাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আধুনিক ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে আরও তথ্য উদঘাটনের আশা করছে পুলিশ।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :