1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সীমান্তবর্তী এলাকার বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের বিরল উপজেলায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

সীমান্তবর্তী এলাকার বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের বিরল উপজেলায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ জুলাই) দিনাজপুরের বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ২০ আগস্ট পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ১০ জন বেসামরিক যুবক অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। এ সময় বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান, বিজিবির কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা গেলে তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। একই সঙ্গে তারা মাদক, চোরাচালান, মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকার যুবকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এতে তারা দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কার্যক�

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :