1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

গাইবান্ধাসহ রংপুর বিভাগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক মতবিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

গাইবান্ধাসহ রংপুর বিভাগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক মতবিনিময়

শনিবার (২৫ জুলাই ২০২৬) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে গাইবান্ধাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দলের তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করা, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তারেক রহমান নেতাদের উদ্দেশে দলীয় ঐক্য সুদৃঢ় রাখা, জনগণের আস্থা অর্জনে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গাইবান্ধা থেকে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক এবং গাইবান্ধা-৩ আসনের নেতা এই সভায় অংশগ্রহণ করেন। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী জেলা ও রংপুর মহানগর বিএনপির শীর্ষ নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :