
দলীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান-
সংরক্ষিত নারী আসনের এমপি মমতাজ আলো
সাঘাটা প্রতিনিধি :
দলীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
মঙ্গলবার ২৮ জুলাই সাঘাটা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
এমপি মমতাজ আলো বলেন, আসন্ন স্থানীয় বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবেবিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে নিজেদের মধ্যকার সব ধরনের ভেদাভেদ ভুলে যেতে হবে। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাই মিলে তাঁর বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে না পারলে আমাদের মূল্যায়ন থাকবে না।
বক্তব্যে তিনি গাইবান্ধা জেলার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসন আমাদের হাতছাড়া হয়েছে, যা দলীয়ভাবে একটি বড় ব্যর্থতা। এই হারানো আসনগুলো পুনরায় পুনরুদ্ধারের জন্য এখন থেকেই নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি আশ্বাস দেন, পর্যায়ক্রমে যোগ্য ও ত্যাগী স্থানীয় নেতাকর্মীদের দলের পক্ষ থেকে যথাযথ মূল্যায়ন করা হবে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. ময়নুল হাসান সাদিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।
সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ।
সভার শুরুতে সাঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
© All rights reserved © 2025
Leave a Reply