1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিলাইছড়িতে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

বিলাইছড়িতে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:- বিলাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন-এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে “নজরুল বর্ষ ২০২৬-২০২৭” উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মরণে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক সাহিত্যকর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা, ধর্মীয় সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে তাঁর আপোষহীন সংগ্রামী আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। এবং তাঁর জীবন ও কর্ম থেকে অনুপ্রাণিত হয়ে মুক্তচিন্তা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ সমাজ গঠনে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, থানা অফিসার ইনচার্জ মোঃ ওসমান গনি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), মো. আমজাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কাপ্তাই (অতিরিক্ত দায়িত্বঃ বিলাইছড়ি) মোঃ ফরহাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, কাপ্তাই (অতিরিক্ত দায়িত্বঃ বিলাইছড়ি) মোঃ নাজমুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,অসীম চাকমা,কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদারসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :