1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

আত্রাইয়ে কুখ্যাত ‘বানেজ চোর’ গ্রেপ্তার, ভুক্তভোগীদের অভিযোগের আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

আত্রাইয়ে কুখ্যাত ‘বানেজ চোর’ গ্রেপ্তার, ভুক্তভোগীদের অভিযোগের আহ্বান

মোঃ ওলিউল্লাহ্ বিভাগীয় ব্যুরো চীফ ( রাজশাহী )
নওগাঁর আত্রাই ও রানীনগর এলাকা তটস্থ করে রাখা কুখ্যাত চোর ‘বানেজ চোর’কে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। জেলা পুলিশ সুপার নওগাঁর বিশেষ নির্দেশনায় কয়েক দিনের টানা গোয়েন্দা নজরদারি ও অভিযানের পর তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
দীর্ঘদিন ধরে আত্রাই ও রানীনগর এলাকায় চুরির মহোৎসব চালিয়ে আসছিল বানেজ। পুলিশের দেওয়া তথ্যমতে, এর আগেও সে চারবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা ও অভিযোগ রয়েছে। জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে লিপ্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল।
বানেজ গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও, তার অপকর্মের শিকার ভুক্তভোগীদের সহায়তায় বিশেষ আহ্বান জানিয়েছে আত্রাই থানা পুলিশ। গত কিছুদিনে আত্রাই ও রানীনগর এলাকার যেসব বাসা-বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, সেই সব ভুক্তভোগীদের দ্রুত থানায় এসে অভিযোগ দায়ের করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে আত্রাই থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, “বানেজের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তার বিরুদ্ধে যত বেশি অভিযোগ এবং প্রমাণ উপস্থাপন করা যাবে, বিচারিক প্রক্রিয়ায় তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা তত সহজ হবে। ভুক্তভোগীদের নির্ভয়ে থানায় এসে তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অভিযোগ দেওয়ার সময় ভুক্তভোগীরা যেন তাদের কাছে থাকা চুরির প্রমাণ বা প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে আসেন, যা মামলাটি আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
এই কুখ্যাত চোরের গ্রেপ্তারের ঘটনাকে এলাকায় চুরির প্রবণতা হ্রাসে একটি বড় সাফল্য হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :