1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জ পৌরসভা গোরস্থান পাড়া জামে মসজিদের কিছু সিদ্ধান্ত নিয়ে ভাবনার বিষয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২২ Time View

গোবিন্দগঞ্জ পৌরসভা গোরস্থান পাড়া জামে মসজিদের কিছু সিদ্ধান্ত নিয়ে ভাবনার বিষয়
আলেমরা নবীদের ওয়ারিশ। তাঁদের সম্মান শুধু মুখের কথায় নয়, বাস্তব মূল্যায়ন ও যথাযথ সম্মানীর মাধ্যমেও প্রকাশ পায়।
অত্যন্ত দুঃখের বিষয়, এমন একটি মসজিদে—যেখানে আল্লাহ তাআলা পর্যাপ্ত সামর্থ্য দিয়েছেন—সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কোনো ইমাম যদি মাসিক ২,৫০০ টাকা সম্মানীতে নিয়মিত জুমার ইমামতি গ্রহণ না করেন, তাহলে বাইরে থেকে আগত খতিব বা ইমামকে প্রতি জুমায় মাত্র ৩০০ টাকা সম্মানী দেওয়া হবে।
প্রশ্ন হলো—এটি কি একজন আলেমের যথাযথ মূল্যায়ন? এটি কি তাঁর ইলম, সময় ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন?
মনে রাখবেন, আলেমের মর্যাদা ক্ষুণ্ন করে কোনো সমাজ কখনো সম্মানিত হতে পারে না। পদ-পদবি, সম্পদ ও ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে; কিন্তু আল্লাহর দরবারে প্রতিটি সিদ্ধান্ত ও প্রতিটি আচরণের হিসাব দিতে হবে।
গোবিন্দগঞ্জের সম্মানিত ইমাম, খতিব ও ওলামায়ে কেরামের প্রতি বিনীত অনুরোধ—নিজেদের ইলমের মর্যাদা অক্ষুণ্ণ রাখুন। যেখানে আলেমদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা হয় না, সেখানে খেদমত করার আগে বিষয়টি বিবেচনা করুন।
আলেমের সম্মান রক্ষা করা মানে দ্বীনের সম্মান রক্ষা করা।
বিষয়টি শেয়ার করে কমিটির নজর পর্যন্ত পৌঁছায় দিবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :