
গাইবান্ধায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণার চেষ্টা, তিন যুবক গ্রেপ্তার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সিআইডি পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ফরিদপুর ইউনিয়ন চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভুয়া সিআইডির অফিস আদেশ, দুটি ওয়াকিটকি, পুলিশ লোগোযুক্ত মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল সামগ্রীসহ প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিদেশি ডলার কেনাবেচার প্রলোভনকে কেন্দ্র করে তারা নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে প্রতারণার পরিকল্পনা করেছিল। তবে স্থানীয়দের সন্দেহ হলে তারা আটক হয় এবং পরে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সাদুল্লাপুর থানায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪১৯, ৪৪৮ ও ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত চলমান রয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply