1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সাপমারায় দুর্গা মন্দিরের অসমাপ্ত কাজের উদ্বোধন ও আর্থিক সহযোগিতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

সাপমারায় দুর্গা মন্দিরের অসমাপ্ত কাজের উদ্বোধন ও আর্থিক সহযোগিতা
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল সার্বজনীন বারোয়ারী দুর্গা মন্দিরের অসমাপ্ত নির্মাণকাজে আর্থিক সহযোগিতা প্রদান ও কাজের শুভ উদ্বোধন করেছেন সম্ভাব্য সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার।
শুক্রবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি মন্দিরের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাপমারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সরোয়ার মণ্ডল, পৌর কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সজিব উদ্দিন, ছাত্রদল নেতা আহসান হাবিব আইউয়াল, নির্বাস মিয়া, সিফাত শেখ, মন্দির কমিটির সহ-সভাপতি শ্রী মধুসূদন কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী রতন চন্দ্র শীল, ধর্মবিষয়ক সম্পাদক শ্রী শ্যামাপদ কর্মকার, কোষাধ্যক্ষ শ্রী প্রণব কুমার কর্মকার, সহকারী কোষাধ্যক্ষ শ্রী সাগর কুমার শীলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :