
মাজারে ‘শিকল সাইজি’ পরিচয়ে আত্মগোপন, পাঁচ বছর পর র্যাবের জালে পলাতক আসামি
রাজধানীর শাহআলী মাজার এলাকা থেকে মাগুরার আলোচিত মানিক লাল ডোম হত্যা মামলার পাঁচ বছর ধরে পলাতক অন্যতম আসামি লিটন (৪৮)-কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই লিটন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ‘শিকল সাইজি’ পরিচয়ে দেশের বিভিন্ন মাজারে আত্মগোপন করে আসছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি, গোপন তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের দাবি, দীর্ঘ সময় ছদ্মবেশে আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি তিনি। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিটনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply