
গণমাধ্যম ও বর্তমান প্রেক্ষাপট….
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মান রক্ষা করতে না পারলে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়।
সাংবাদিকতা একটি স্পর্শকাতর পেশা। এই পেশা যদি অতি গুরুত্বপূর্ণ না হতো তাহলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হতো না। যেমন কারো হাতে ছুরি কাঁচি তুলে দিয়ে অপারেশনের সার্জন বানিয়ে দেওয়া গ্রহণযোগ্য হয় না, একইভাবে অশিক্ষিত অর্ধশিক্ষিত কোন ব্যক্তিকে নগণ্য অর্থের বিনিময়ে গণমাধ্যম কর্মীর পরিচয়পত্র দেওয়া আইনগত দন্ডনীয় অপরাধ হিসেবে আইন পাস করা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ প্রতিদিন অসংখ্য সংবাদ পাওয়া যাচ্ছে গণমাধ্যমের পরিচয়পত্র কে একটি বিশেষ শ্রেণী অপরাধের হাতিয়ার বেছে নিয়েছে।
তাই জাতীয় প্রেসক্লাব, প্রেস কাউন্সিল পিআইবি ও তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতি আবেদন আগামী সংসদ অধিবেশনে উক্ত বিষয়টি উত্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি নিকট তুলে ধরুন।
বিনীত
নিবেদক
অতি ক্ষুদ্র
গণমাধ্যম কর্মী।
© All rights reserved © 2025
Leave a Reply