1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সিলেট বিভাগের মৌলভী বাজার জেলার কুলাউড়ায় প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতচক্রের ৫ সদস্য আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

সিলেট বিভাগের মৌলভী
বাজার জেলার কুলাউড়ায় প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতচক্রের ৫ সদস্য আটক

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

মৌলভী বাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মৌলভীবাজার শহরের পূর্ব সৈয়ারপুর এলাকার মো: কাউছার মিয়া, একই উপজেলার বেরিরচক গ্রামের জসিম মিয়া, রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া, কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকার পশ্চিম বিলেরপাড় গ্রামের মো. সালাউদ্দিন ও কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার সতিজিরগ্রাম গ্রামের রেজাউল ইসলাম মামুন।

৩ জুলাই বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

এ সময় ডাকাতির প্রস্তুতিকালে কাউছার, জসিম, সালাউদ্দিন ও মামুনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি কাটার, একটি সুইস গিয়ার ছুরি, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

ওসি জানান, একই অভিযানের ধারাবাহিকতায় থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ টিম পৃথক অভিযান চালিয়ে সদর হাসপাতাল রোড এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতচক্রের অন্যতম হোতা দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়াকে আটক করে।

ওসি আরও জানান, আটককৃত পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :