1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সাংবাদিক রাজিবুল ইসলাম রাজিব এর করা নিউজ পরবর্তী সময়ে আলফাডাঙ্গায় কবরস্থানে আগুন ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও”

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

সাংবাদিক রাজিবুল ইসলাম রাজিব এর করা নিউজ পরবর্তী সময়ে
আলফাডাঙ্গায় কবরস্থানে আগুন ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও”

মোঃ রাজিবুল ইসলাম রাজিব (ঢাকা বুরো)

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি যৌথ ঈদগাহ কবরস্থানে কে বা কাহারা আগুন লাগিয়ে বেশ কয়েকটি কবরের চিহ্ন ও নামফলক পুড়িয়ে দিয়েছে। আগুনে কবরস্থানের গাছপালা ও ঝোপঝাড় পুড়ে যাওয়ার পাশাপাশি গোরস্থানের পবিত্রতা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। ন্যাক্কারজনক এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
​গত সোমবার (২৯ জুন) উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম-নওয়াপাড়া যৌথ ঈদগাহ কবরস্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার কবরস্থানের বিভিন্ন স্থানে হঠাৎ আগুন লাগানো হলে তা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কবরস্থানের ভেতরের গাছপালা ও ঝোপঝাড় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কবরগুলোর; আগুনে বেশ কয়েকটি কবরের নামফলক ও চিহ্ন পুড়ো নষ্ট হয়ে গেছে, যার ফলে এখন কবরগুলো শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।
​এদিকে ঘটনাটি জানাজানি হলে গত (১ জুলাই) দুপুরে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত নূর মৌসুমী। পরিদর্শন শেষে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন:
​”কবরস্থান একটি ধর্মীয় প্রতিষ্ঠান, নিঃসন্দেহে এটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল। এ কারণেই ঘটনার সঙ্গে কে বা কাহারা জড়িত, তা তদন্ত সাপেক্ষে বের করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​অগ্নিকাণ্ডের এই ঘটনায় আজ বুধবার দুপুরে কুচিয়াগ্রাম-নওয়াপাড়া যৌথ ঈদগাহ গোরস্থান কমিটির পক্ষ থেকে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে গোরস্থান কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আলী যৌথভাবে স্বাক্ষর করেন।
​গোরস্থান কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার বলেন, “এটি গোরস্থানের ভাবমূর্তি ও পবিত্রতা নষ্ট করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। আমাদের আবেগের জায়গায় আঘাত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
​এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, “ঘটনার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যারাই এই ঘটনার পেছনে থাকুক না কেন, তাদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :