
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত: অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা জোরদার করার আহ্বান
শামীম শেখ, স্টাফ রিপোর্টার
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৪ জুন ২০২৬ খ্রিঃ তারিখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা জনাব মোতাকাব্বীর আহমেদ এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন এবং মাগুরা জেলা পুলিশের গৃহীত ও চলমান কার্যক্রম, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যকর উদ্যোগসমূহ তুলে ধরেন।
মাগুরা জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এছাড়াও সভায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা রক্ষায় মাগুরা জেলা পুলিশ সর্বদা সচেষ্ট।
© All rights reserved © 2025
Leave a Reply