1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ফতুল্লা মডেল থানা পুলিশ, র‌্যাব ও ডিবি কর্তৃক যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ০৯ জন আসামি গ্রে*ফ*তা*র।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৭ Time View

ফতুল্লা মডেল থানা পুলিশ, র‌্যাব ও ডিবি কর্তৃক যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ০৯ জন আসামি গ্রে*ফ*তা*র।

মোঃ রাজিবুল ইসলাম রাজিব (সমগ্র ঢাকা)

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী এর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও ডিবি গত ১৩ জুন, ২০২৬ খ্রি. বিকাল ১৬:০০ ঘটিকা হতে সন্ধ্যা ১৯.০০ ঘটিকা পর্যন্ত ফতুল্লা মডেল থানাধীন কুতুবপুর ইউনিয়নের পাগলা, বৌ বাজার, শাহী মহল্লা, নিশ্চিন্তপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এই যৌথ অভিযানে আসামি ১| নিজাম উদ্দিন(৩৪), পিতা-লাহা উদ্দিন, সাং-শাহী মহল্লা, নিশ্চিন্তপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ; ২| গনেস (৪৭), পিতা- কেশব চন্দ্র, ৩| জুবায়ের হোসেন আকাশ(২৪), পিতা- মৃত বাবুল মিয়া; ৪| সজিব(২৩), পিতা- মোঃ রবিন, উভয় সাং- পাগলা, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ৫| মামুন (২৬), পিতা- নুরইসলাম, সাং- পাগলা শাহি বাজার, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ; ৬| নুর আলম বাবু (৪০), পিতা- মৃত আব্দুল মালেক, সাং- পাগলা শাহি বাজার, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ; ৭| মোঃ নাসিম (৩০), পিতা- মৃত আবুল কাশেম, সাং- পাগলা পূর্বপাড়া, বৌ বাজার থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ; ৮| সামাদ (২৭), মৃত আউয়াল মোল্লা, সাং- পাগলা বৌ বাজার, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এবং ৯| মোঃ টুটুল (৩৯), পিতা- মৃত জাহাঙ্গীর আলম, সাং- নুরবাগ, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ১| নিজাম উদ্দিন(৩৪), পিতা-লাহা উদ্দিন, সাং-শাহী মহল্লা, নিশ্চিন্তপুর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এর নিকট থেকে ১৬০ পিস ইয়াবা এবং ২। গনেশ রাজবংশী (৪৭), পিতা- কেশব রাজবংশী, মাতা- মাদবী রানী, সাং- পাগলা জেলেপাড়া, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ-এর নিকট হতে ১টি সাদা পলিথিন এর ভিতর রক্ষিত ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একের অধিক মাদকের মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত ২ জন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যে-কোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :