
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠিন হোসিয়ারি..!
মোঃ রাজিবুল ইসলাম রাজিব ( সমগ্র ঢাকা বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান দোকানদার ও ধূমপায়ীদের সতর্ক করে বলেছেন, ১৮ বছরের কম বয়সী কোনো ব্যক্তি বা শিশুর কাছে সিগারেট, বিড়ি কিংবা অন্যান্য তামাকজাত পণ্য বিক্রি করা হলে সংশ্লিষ্ট দোকানির বিরুদ্ধে জরিমানা এবং প্রয়োজন হলে দোকান সিলগালা করার ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে উন্মুক্ত জনসমাগমস্থল ও আইন অনুযায়ী নিষিদ্ধ স্থানে ধূমপান করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।
তিনি বলেন, “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন, রেস্টুরেন্টের অভ্যন্তরসহ নির্ধারিত পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
ইউএনও আরও বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো দোকানে শিশু-কিশোরদের কাছে সিগারেট বিক্রির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণাও চালানো হবে।
উল্লেখ্য, বিদ্যমান আইনে ১৮ বছরের কম বয়সীদের কাছে তামাকজাত পণ্য বিক্রি নি/ষিদ্ধ। এছাড়া পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান করলে অর্থদণ্ডের বিধান রয়েছে। আইন বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply