1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সাদুল্ল্যাপুরে কার্পেটিং সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৬ Time View

সাদুল্ল্যাপুরে কার্পেটিং সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নে চলমান একটি কার্পেটিং সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কামারপাড়া রেলগেট থেকে ধোপাডাঙ্গা ইন্দ্রার পাড় পর্যন্ত চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণ সামগ্রীর নিম্নমান ও গাফিলতির কারণে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি টেকসই করার জন্য নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ইটের খোয়া ব্যবহার করার কথা থাকলেও, সেখানে দেদারসে ব্যবহার করা হচ্ছে ২ ও ৩ নম্বর নিম্নমানের ইটের খোয়া। সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে:

১। ডব্লিউবিএম (WBM) ও কার্পেটিংয়ের কাজে পর্যাপ্ত রোলার ব্যবহার না করায় রাস্তার প্রয়োজনীয় কম্পেকশন নিশ্চিত করা হচ্ছে না। ফলে সড়কটির স্থায়িত্ব মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

২। কার্পেটিং কাজের প্রাইম কোটে নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক কম বিটুমিন ব্যবহার করা হয়েছে। এমনকি মিক্সিংয়ের সময়ও বিটুমিনের ঘাটতি রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

৩। মিক্সিংয়ে ব্যবহৃত পাথরের সাইজ নিয়মের চেয়ে বড় হওয়ায় রাস্তার উপরিভাগের (Finishing) মান অত্যন্ত নাজুক হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, সামান্য বৃষ্টি বা যানবাহন চলাচলের শুরুতেই সড়কটি ধসে বা ভেঙে যেতে পারে।

প্রকল্প এলাকায় সড়ক নির্মাণ বিধিমালা অনুযায়ী কোনো ধরণের সেফটি সাইন বা সতর্কতামূলক চিহ্ন ব্যবহার করা হয়নি। ফলে ব্যস্ততম এই সড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।

এছাড়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রমিকদের সুরক্ষায় চরম অবহেলা লক্ষ্য করা গেছে। নির্মাণকাজে নিয়োজিত লেবারদের গামবুট, হেলমেট কিংবা হ্যান্ড গ্লাভসের মতো জরুরি সেফটি সামগ্রী ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে কাজ করতে দেখা গেছে।

সড়কের নিরাপত্তা, স্থায়িত্ব ও কাজের গুণগত মান নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন। তারা অবিলম্বে চলমান কাজ বন্ধ করে ল্যাব টেস্টের মাধ্যমে কাজের মান যাচাই, অনিয়ম দূরীকরণ এবং এই দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :