1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

চিকিৎসার প্রলোভনে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, তানোরে ২ ঘণ্টার মধ্যে আসামি গ্রে*প্তা*র

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৬ Time View

চিকিৎসার প্রলোভনে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, তানোরে ২ ঘণ্টার মধ্যে আসামি গ্রে*প্তা*র

মোঃ ওলিউল্লাহ্ ( রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ )
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের আড়াদীঘি গ্রামে এক অসহায় শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (ভাতিজী) চিকিৎসার প্রলোভন দেখিয়ে ধর্ষণের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তবে ঘটনার পর তানোর থানা পুলিশের তৎপরতায় মামলার মাত্র দুই ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীটি জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। তাঁর এই অসহায়ত্বের সুযোগ নিয়ে দূর সম্পর্কের এক চাচা চিকিৎসার প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার তানোর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যা পরবর্তীতে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়।
মামলা দায়েরের পরপরই তানোর থানা পুলিশের একটি চৌকস দল মাঠে নামে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। পুলিশি তৎপরতার মুখে আত্মগোপনের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি আসামির। এজাহার নামীয় সেই মূল অভিযুক্তকে মামলার মাত্র ২ ঘণ্টার মধ্যেই আড়াদীঘি সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে তানোর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে। অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ অ্যাকশনে নামে এবং আসামিকে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশের এমন দ্রুত ও কার্যকরী পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার। তারা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :