
শেরপুরে পুলিশের বিশেষ অভিযান সাজাপ্রাপ্তসহ ১৮ আসামি গ্রে*ফ*তা*র
মো:এরশাদ হোসেন,ক্রাইম রিপোর্টার বগুড়া জেলা:
শেরপুর থানা পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ও মাদক সেবনের অপরাধে মোট ১৮ জন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে জিআর (সাধারণ রেজিস্টার) মামলার ৯টি এবং সিআর (কোর্ট রেজিস্টার) মামলার ৮টিসহ মোট ১৭টি গ্রেফতারি পরোয়ানার আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান চালানো হয় বলে তিনি জানান।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025
Leave a Reply