
পটুয়াখালীতে ৩৮ লাখ টাকার মাছ ও জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
শনিবার (৬ জুন) রাত দশটার দিকে পটুয়াখালী সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহভাজন দুটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তিন হাজার ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ২ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজার মূল্য ৩৮ লাখ ১২৫০০ টাকা।
এ সময় বাসের চালক ও সহকারীদের কাছ থেকে মুচলেকা দিয়ে বাস দুটি ছেড়ে দেওয়া হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা মাদ্রাসা এবং দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে,সামুদ্রিক মৎস্য মৎস্য সম্পদ সংরক্ষণ ও সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
০৭/০৬/২০২৬
© All rights reserved © 2025
Leave a Reply