1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

গাইবান্ধা জেলায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে এছাড়াও আহত হয়েছেন ১ জন 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৫ Time View

গাইবান্ধা জেলায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে এছাড়াও আহত হয়েছেন ১ জন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে এছাড়াও আহত হয়েছেন ১ জন । ২৬ এপ্রিল রবিবার দিনের বেলায় বৃষ্টির সময় এঘটনা গুলো পৃথক পৃথক স্থানে ঘটে।

জেলার সুন্দরগঞ্জ, সাঘাটা,ফুলছড়ি উপজেলায় বজ্রাঘাতে এক শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন। রবিবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এবং সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

বজ্রপাতে নিহতরা হলেন- সুন্দরগঞ্জের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান (২০) এবং সাঘাটা উপজেলার নম্বর আলী (৬৫)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। ফুলছড়ি উপজেলার দেলুয়ার চরের ঘোড়া চালক মানিক মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ফুয়াদ, রাফি (১৫) ও মিজান বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাদের ওপর বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। একই সময়ে পাশে থাকা শামীম আহত ও একটি গরুও মারা যায়। আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাল সাড়ে ৪টার দিকে পৃথক বজ্রাঘাতে নম্বর আলীর মৃত্যু হয়।

সুন্দরগঞ্জে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু’র বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :