
চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কের পাশে চেরি ফুলের চারা রোপণ করেন দিনাজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার,
রবিবার ২৬ জুলাই পরিবেশ সংরক্ষণ,সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগেগৃহীত,চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা,পিপিএম মহাদয়ের দিকনির্দেশনায় চেরি ফুলের চারা রোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ফুলের চারা রোপন করেন দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ ( ডি ডি এ) মোঃ আফজাল হোসেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আব্দুর রহিম,
সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),
এ সময় সাংবাদিকদের বলেন ভবিষ্যতে সৌন্দর্যের জন্য পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কটি চেরি ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্যে সুশোভিত হয়ে এক নান্দনিক পরিবেশের সৃষ্টি করবো। মৌসুমে ফুলে ফুলে ভরে ওঠা এই সড়ক পথচারীদের দেবে নির্মল প্রশান্তির অনুভূতি এবং পুরো এলাকায় যুক্ত করবে সৌন্দর্যের নতুন মাত্রা। সবুজের সমারোহের সঙ্গে মৌসুমে চেরি ফুলের মনোরম সৌন্দর্য সড়কটির আকর্ষণ সুগন্ধিতে বৃদ্ধি করবে এবং পুরো এলাকাকে আরও প্রাণবন্ত, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করে তুলবে এই লক্ষ্যেই আমরা পুলিশ সুপারের দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছি।
© All rights reserved © 2025
Leave a Reply