1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

রাগে ফুসে উঠেছে বঙ্গোপসাগর, সুন্দরবনসহ উপকূলে আশ্রয় নিয়েছে হাজারো ফিশিং ট্রলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪১ Time View

রাগে ফুসে উঠেছে বঙ্গোপসাগর, সুন্দরবনসহ
উপকূলে আশ্রয় নিয়েছে হাজারো ফিশিং ট্রলার
এস এইচ রতন,বাগেরহাট
আবারও রাগে ফুসে উঠেছে বঙ্গোবসাগর,এই গেলমাত্র দশ দিনের ব্যবধানে বঙ্গোপসাগর ফের অগ্নিমূর্তির রূপ ধরায় নতুন কওে দুর্যোগের কবলে পড়েছে জেলেরা। সাগর উত্তাল অবস্থায় মাছ ধরতে থাকা হাজারো ফিশিং ট্রলার টিকতে না পেরে তিনদিন ধরে সুন্দরবনসহ বাগেরহাটের বিভিন্ন স্থানে মৎস্য বন্দরে নিরাপদ আশ্রয় নিয়ে আছে। এ দিকে সাগরে সৃষ্ট লঘুচাপের কারনে আবহাওয়া বিভাগ মোংলাসহ দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নং সতর্ক সংকেত জারি করেছে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার মেহেরআলী খালে নিরাপদ আশ্রয় নেয়া বাগেরহাটের কচুয়া উপজেলা বগা এলাকার ফিশিং ট্রলার ‘এফবি সখিনা’ এর মাঝি মোশারেফ হোসেন ও ভেদাখালীতে আশ্রয় নেয়া ফিশিং ট্রলারের মাঝি দুলাল হাওলাদার শুক্রবার বিকালে মোবাইল ফোনে জানান, সাগরে সৃষ্ট লঘুচাপের কারনে বিশাল বিশাল ঢেউ ও তীব্র ঝড়ো বাতাস বইতে থাকার কারনে আছড়ে পড়ায় টিকতে না পেরে গত তিনদিন ধরে তারা সুন্দরবনের মেহেরআলী ও ভেদাখালী খালে নিরাপদ আশ্রয় নিয়ে আছেন। সুন্দরবনের কটকা খালে আশ্রয় নেয়া অপর একটি ফিশিং ট্রলারের মাঝি নজরুল ইসলাম জানান, লঘুচাপের প্রভাবে সাগর খুবই উত্তাল হয়ে আছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। প্রবল বেগে ঝড়ো বাতাসের সাথে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থায় হাজারো ফিশিং ট্রলার সাগরে টিকতে না পেরে তিনদিন ধরে মেহেরআলী, আলোরকোল, ভেদাখালী, নারিকেলবাড়ীয়া, কটকা, কচিখালীসহ সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। আবার অনেব ফিশিং ট্রলার উপকূলের মৎস্য বন্দরে চলে গেছে বলে। সাগরের আবহাওয়া পরিস্থিতি ভালো হলে আবার সকল ফিশিং ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে যাবেন জানান তিনি।
শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারনে উত্তাল সাগরে মাছ ধরতে না পেরে গত তিনদিন ধরে বাগেরহাটসহ বিভিন্ন জেলার হাজারের অধিক ফিশিং ট্রলার সুন্দরবন ছাড়াও উপকূলের শরণখোলা, রায়েন্দা, বাগেরহাটের কেবিঘাটসহ বিভিন্ন মৎস্য বন্দও ও খালে নিরাপদ আশ্রয় নিয়ে আছে। সাগওে মাছ আহরনে ৫৮ দিনের অবরোধের পরে গত একমাসে সাগরে মাছ ধরতে গিয়ে জেলেরা ৩ দফা বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ফলে জেলে ও মৎস্যজীবিদের অপূরণীয় আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানান এই মৎস্যজীবী নেতা।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, প্রতিবারের ন্যায় এবারো সাগরে দুর্যোগের কবলে পড়ে শত শত ফিশিং ট্রলার সুন্দরবনের বিভিন্ন স্থানের খালে নিরাপদ আশ্রয় নিয়ে আছে। গত তিদ দিন ধওে আশ্রয়ে থাকা জেলেদের যাতে কোন ধরনের অসুবিধা না হওয়ায় সে বিষয়ে বনরক্ষীরা নজর রাখছেন বলেও জানান ডিএফও। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :