1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বোয়ালমারীতে জনতার হাতে পাকড়াও মাদককারবারি ..!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩৭ Time View

বোয়ালমারীতে জনতার হাতে পাকড়াও মাদককারবারি ..!

মোঃ রাজিবুল ইসলাম রাজিব (সমগ্র ঢাকা)
১৯/০৬/২০২৬

সারাদেশের ন্যায় বোয়ালমারীতেও মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন গ্রাম-গঞ্জের পাড়া মহল্লায় সচেতন এলাকাবাসীদের উদ্যোগে গড়ে উঠছে মাদক নির্মূল কমিটি। এরা মাদক বিরোধী প্রচার-প্রচারণার পাশাপাশি মাদক সেবিদের সংশোধনের চেষ্টা এবং মাদক কারবারিদের পাকড়াও করে পুলিশে সোপর্দের উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে উপজেলার দৈতর কাঠি গ্রামে মনির হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এর আগে বেড়াদী গ্রাম থেকে ৪০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করে আইনের হাতে তুলে দেয়া হয়। পাশাপাশি থানা পুলিশের অভিযানেও মাঝেমধ্যে গ্রেফতার হচ্ছে ছোট-মাঝারি অনেক মাদক কারবারি। উল্লেখ্য,সাম্প্রতিক সময়ে বোয়ালমারী উপজেলার সর্বস্তরে মাদকাসক্তির ভয়াবহ বিস্তার লাভ করেছে। কেবল উপজেলা সদরই নয়,গ্রাম গঞ্জের প্রতিটি ঘরে- ঘরে এখন পৌঁছে গেছে মাদকের ভয়াল থাবা। তরুণ প্রজন্মের ভয়ংকর বিপদগামীতায় উদ্বিগ্ন অভিভাবক সমাজ। এমন পরিস্থিতিতে মাদক নিয়ন্ত্রণকারী প্রশাসনের যথার্থ ভূমিকার অভাব এবং থানা পুলিশের সীমাবদ্ধ প্রচেষ্টার মুখে জনগণ নিজ থেকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :