1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বাঘায় মাদকসহ যুবক গ্রেফতার: মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৪ Time View

বাঘায় মাদকসহ যুবক গ্রেফতার: মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড

মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ:
রাজশাহীর বাঘায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ মোঃ মিঠু (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মিঠু ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা থানা পুলিশের প্রসিকিউশনের প্রেক্ষিতে আজ তেপুকুরিয়া গ্রামে মাদকবিরোধী এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ মিঠুকে হাতেনাতে আটক করা হয়।
আটক মিঠুর পরিবার ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালাত এবং নানাভাবে মারধর করত। শুধু পরিবারই নয়, তার উশৃঙ্খল আচরণ ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন প্রতিবেশীরাও। এছাড়া এলাকায় মাদক কেনাবেচার সাথেও তার সম্পৃক্ততা ছিল বলে স্থানীয়রা জানান।
আদালত সূত্রে জানা যায়, গ্রেফতারের পর অভিযুক্ত মিঠু ভ্রাম্যমাণ আদালতের সামনে নিজের অপরাধ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আদালতের বিচারক তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও মেয়াদের সাজা প্রদান করেন।
সাজা ঘোষণার পর জব্দকৃত গাঁজা ও মাদক সেবনের অন্যান্য সামগ্রী স্থানীয় জনসম্মুখেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :