1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বাংলাদেশ গার্লস গাইড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৩ Time View

আজ ১৮ জুন, ২০২৬, বৃহস্পতিবার, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন, রংপুর অঞ্চল কর্তৃক কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ০১ দিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশন কোর্সে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গাইড কোম্পানি গঠন ও এর পরিচালনা সংক্রান্ত সম্যক ধারণা প্রদান করা হয়। ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম ব্যাপক হারে সম্প্রসারণের লক্ষ্যে আজকের ওরিয়েন্টেশন কোর্স আয়োজন করা হয়।

এরপর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাইবান্ধা এর আয়োজনে জাতীয় ফল মেলা ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন। এসময় তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :