1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সার্কাস ও যাত্রাপালায় সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় সংস্কৃতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩০ Time View

সার্কাস ও যাত্রাপালায় সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় সংস্কৃতিমন্ত্রীর

বাংলাদেশের লোকসংস্কৃতি, ঐতিহ্যবাহী সার্কাস ও লোকনাট্যের অন্যতম প্রধান অনুষঙ্গ যাত্রাশিল্পকে সম্পূর্ণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কৃতিমন্ত্রী।

বুধবার (১৭ জুন) রাজধানীর জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী (১৬-১৭ জুন ২০২৬) ‘সার্কাস ও যাত্রাপালা মানোন্নয়ন কর্মশালা’ এবং “বাংলাদেশের সার্কাস: ঐতিহ্য, শিল্পরূপ ও সংকট” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এই ঘোষণা দেন।

তিনি বলেন, আমাদের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। আমরা বিশ্ব দরবারে আমাদের মহান ঐতিহ্যকে তুলে ধরতে চাই এবং সংস্কৃতির বন্ধ্যাত্ব দূর করে মরুভূমিতে ফুল ফোটাতে চাই। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, তরুণ ছাত্রসমাজের নেতৃত্বে এ দেশে এক নজিরবিহীন রাষ্ট্রীয় রূপান্তর তথা ‘ট্রান্সফরমেশন’ সাধিত হয়েছে। বর্তমান সরকার সেই স্বপ্ন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে এবং এই নতুন বাংলাদেশে সুস্থ সংস্কৃতির বিকাশ অপরিহার্য।

যাত্রাশিল্প ও সার্কাসের আধুনিকায়ন ও গুণগত পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি বলেন, যাত্রা ও সার্কাস এ দেশের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী গণমাধ্যম। তবে এর নামে কোনো ধরনের জীবনবিমুখ, সংগ্রামবিমুখ, অশ্লীল কর্মকাণ্ড বা নগ্ন নৃত্য সহ্য করা হবে না। সুস্থ ও রুচিশীল বিনোদন নিশ্চিত করতে মন্ত্রণালয় থেকে একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা হবে।
Arts & Entertainment

তিনি আরও ঘোষণা করেন, এখন থেকে যাত্রাদল ও সার্কাসের প্রাথমিক অনুমতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকেই প্রদান করা হবে, যাতে জেলা প্রশাসন বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত হয়রানির শিকার হতে না হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় আমরা এক সময়কার সবচেয়ে শক্তিশালী এই সাংস্কৃতিক মাধ্যমটিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি। তবে যুগের পরিবর্তনের সাথে সাথে বাচনভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, প্যান্ডেল ব্যবস্থাপনা এবং বাদ্যযন্ত্র তথা অর্কেস্ট্রায় আধুনিকতার ছোঁয়া আনতে হবে।

Reneta

অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জনাব ড. জাহেদ উর রহমান এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব জুবায়ের বাবু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :