1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন মানিকগঞ্জে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৩ Time View

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন মানিকগঞ্জে

 

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। মানিকগঞ্জ জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত জাতীয় ফল মেলা ১৮-ই জুন ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার থেকে আগামী ২০ জুন ২০২৬ ইং রোজ শনিবার পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয়েছে। ফল চাষে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক জনাব নাজমুন আরা সুলতানা। আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ হিসেবে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
মেলায় আগত স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি কৃষকদের মাঝে আধুনিক ফল চাষ প্রযুক্তি, বাগান ব্যবস্থাপনা এবং ফল সংরক্ষণ বিষয়ে বিভিন্ন পদ্ধতি সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে মেলায় স্থানীয় কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়। এতে নতুন প্রজন্মের মধ্যে ফল চাষের প্রতি আগ্রহ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। ফল উৎপাদন বৃদ্ধি ও পরিবেশকে আরও সবুজ রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকলকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :