
সাঘাটায় ৮ শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রে*ফ*তা*র
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার সাঘাটা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৮ শত (আটশত) গ্রাম গাঁজাসহ মো. আব্দুল খালেক (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ ঘটিকায় সাঘাটা থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন উল্লা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন তথ্যে জানা যায় যে, উল্লা বাজার সংলগ্ন বিপুলের ফার্নিচারের দোকানের সামনে পাকা সড়কে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে মো. আব্দুল খালেককে আটক করে। আটককৃত ব্যক্তি ফুলছড়ি উপজেলার বাউশ গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
পরবর্তীতে তার দেহ তল্লাশি এবং হেফাজতে থাকা একটি কালো রঙের ল্যাপটপ ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৮ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৬,০০০ (ষোল হাজার) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করে যে, বিক্রয়ের উদ্দেশ্যে সে গাঁজাগুলো নিজের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাঘাটা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”
© All rights reserved © 2025
Leave a Reply