1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত 

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৭ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রবিবার ভোর ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের হিমাদ্রি কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘আহসান এন্টারপ্রাইজ’ ও ‘শাহ আলী’ পরিবহনের দুটি নাইট কোচ এবং পশুখাদ্যবোঝাই একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনায় যানবাহনগুলোর সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিকভাবে চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :