1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সিলেটে ৩ বাসের সংঘর্ষে ২ জন নিহত : আহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

সিলেটে ৩ বাসের সংঘর্ষে ২ জন নিহত : আহত ১০

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

সিলেটের ওসমানীনগর উপজেলায় তিনটি বাসের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের উপজেলার দয়ামীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের একটি বাসের মধ্যে প্রথমে মুখোমুখি সংঘর্ষ হয়।

ওই সময় এনা পরিবহনের পেছনে থাকা ইউনিক পরিবহনের আরেকটি বাস এসে ধাক্কা দিলে দুর্ঘটনার মাত্রা আরও বেড়ে যায়।

এতে শ্যামলী ও এনা পরিবহনের বাস দুটি বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং ইউনিক পরিবহনের বাসটির সামনের কাচ ভেঙে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতদের মরদেহও একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদুল আলম ভূইয়া জানান, দুর্ঘটনার পর ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :