
গোবিন্দগঞ্জে ইসলামী আন্দোলনের পৌর কমিটি গঠন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পৌর কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার (৭ আগষ্ট) বিকালে ইসলামী আন্দোলন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে লালমাটিয়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গনে এ পৌর কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মাওলানা মাহদী আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মাওলানা আকরাম হোসেন রাজু।
এসময় বিশেষ অতিথি হিসেবে ইসলামী যুব আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি হাফেজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, মাওলানা ক্বারী মাসউদুর রহমান, মাওলানা মাহাবুবুর রহমান, মুহাম্মদ আরজু স্বাধীন সহ ইসলামী আন্দোলন উপজেলা শাখা ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কমিটিতে সভাপতি পদে সৈয়দ রবিউল ইসলাম, সহ-সভাপতি পদে হাফেজ মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন,অর্থ সম্পাদক পদে মোঃ হামিদুর রহমান নির্বাচিত হন।
© All rights reserved © 2025
Leave a Reply