1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 11, 2026, 7:35 pm

নোটিশ ছাড়াই ব্যবসায়ীর দোকান উচ্ছেদ, কুড়িগ্রাম বাজারে ক্ষোভ

Reporter Name
  • Update Time : Friday, September 11, 2026
  • 12 Time View

নোটিশ ছাড়াই ব্যবসায়ীর দোকান উচ্ছেদ, কুড়িগ্রাম বাজারে ক্ষোভ

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | ১০ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজারের সোনাপট্টি এলাকায় প্রায় ৪০ বছর ধরে দর্জির দোকান চালিয়ে আসা আব্দুল কুদ্দুসের দোকানঘর পূর্ব নোটিশ ছাড়াই ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বাজারের শত শত ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি পতিত জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন আব্দুল কুদ্দুস। বৃহস্পতিবার বিকেলে এসি ল্যান্ডের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁর দোকানঘরটি ভেঙে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, কোনো নোটিশ বা আগাম সতর্কতা ছাড়াই এমন উচ্ছেদ অমানবিক।

ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা একত্রিত হয়ে বিক্ষোভ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রশাসনের পক্ষ থেকে আব্দুল কুদ্দুসকে বাজারের সুবিধাজনক স্থানে বিকল্প দোকানের জায়গা দেওয়ার আশ্বাস দেওয়া হলে ব্যবসায়ীরা আন্দোলন স্থগিত করেন।

আব্দুল কুদ্দুস বলেন, “৪০ বছর ধরে এই দোকানে সেলাইয়ের কাজ করে সংসার চালাচ্ছি। কোনো নোটিশ ছাড়াই ঘর ভেঙে দেওয়ায় আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম। পরে অন্য জায়গায় জায়গা দেওয়ার কথা বলা হয়েছে।”

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহীন শেখ রনজু বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাজারে কোনো ঘটনা ঘটলে প্রশাসন সমিতিকে জানালে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”

উপজেলা ভূমি কার্যালয় জানায়, সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতেই অভিযান চালানো হয়েছে। তবে মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আপাতত বিকল্প জায়গায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি