
বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মনোনীত হলেন চিকিৎসক ডাঃ মুহাম্মদ মাহমুদ হাসান খান:
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে ডা. মুহাম্মদ মাহমুদ হাসান খানকে মনোনীত করা হয়েছে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়টি জানানো হয়। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অধ্যাপক ড. এ কে.মুহাঃ নুরুল ইসলাম রেজিস্টার (অ.দা.) একই সঙ্গে মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে জনাব শাকিল আহম্মেদ কে মনোনয়ন দেওয়া হয়েছে।
ডা. মুহাম্মদ মাহমুদ হাসান খান , তিনি এমবিবিএস , বিসিএস (স্বাস্থ্য),ডিসিএইচ,এমপিএইচ,সার্ক ফেলো তিনি বিভাগীয় প্রধান,কমিউনিটি মেডিসিন বিভাগ ও সহযোগী অধ্যাপক শিশু (অব.) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বর্তমানে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ,বরিশাল ,সহযোগী অধ্যাপক (শিশু )হিসেবে কর্মরত আছেন, তার মত একজন সৎ ও যোগ্য ব্যাক্তিকে সভাপতি নির্বাচিত করায় মাদ্রাসার সকল শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী সহ সংশ্লিষ্ট সবাই খুবই আনন্দিত হয়েছে বলে জানা গেছে।তার নেতৃত্বে অনেক অন্যায় অনিয়ম মাদ্রাসা থেকে দূর হবে এবং একইসাথে মাদ্রাসার সার্বিক উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেক শিক্ষক এবং কর্মকর্তা -কর্মচারী বৃন্দ।
বাউফল প্রতিনিধি
০৪-০৯-২০২৬
Leave a Reply