
ইস্টার্ন গেট বাজার নওশীন এন্টারপ্রাইজে দেখা মিলছে প্রতিদিন পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোর তেল বহনকারী গাড়ী থেকে শতশত লিটার তেল চুরি করে কেনা-বেচা।
খুলনা প্রতিনিধিঃ
দেশের সম্পত্তি হরধম চুরি হচ্ছে, সম্পদশালী হচ্ছে অবৈধ ব্যবসায়ীরা। ধ্বংস হচ্ছে তেল ডিপো গুলো। অন্য দিকে ভর্তুকি গুনতে হচ্ছে সরকারের। খুলনা – যশোর মহা সড়কের বিভিন্ন স্থানে দেখা মিলছে, তেল চুরির কারখানা। চোরাই তেল কেন ক্রয় করে এমন প্রশ্ন করলে হুমকির সম্মুখীন হতে হয় সাংবাদিকদের। এমন ও কথা বলে তোদের মত সাংবাদিক গোনার সময় নায় আমাদের। এমনই একটি ঘটনা ঘটে ইস্টার্নগেট বাজার নওশীন এন্টারপ্রাইজে সাংবাকিদরা তেল বেচাকেনার বিষয়ে প্রশ্ন করতে গেলে। তারপর থেকে সাংবাদিকরা নজর রাখে নওশীন এন্টারপ্রাইজ প্রতি।
সরেজমিনে গিয়ে দেখা মিলে বিভিন্ন সময়ে পদ্মা, মেঘনা ও যমুনার দৌলতপুর তেল ডিপো থেকে আশা কয়েকটি গাড়ি ইস্টার্ন গেট বাজার নওশীন এন্টারপ্রাইজ এর সামনে দাঁড়ায়, কিছু সময় অপেক্ষা করেই শুরু করে পাইপের মাধ্যমে তেল নামানো। এভাবে প্রতিদিন কয়েকশত লিটার তেল ক্রয় করছে নওশীন এন্টারপ্রাইজ এর মালিক। এমন অবস্থা সাংবাদিকদের চোখে পড়লে নওশীন এন্টারপ্রাইজ এর ম্যানেজার মোঃ মিজানের কাছে জিজ্ঞেসা করা হলে তিনি তার মালিক নুর আলম ওরফে নুরার সাথে কথা বলতে বলেন। সাংবাদিকরা খালিশপুরের বাসিন্দা নুরা সাথে মুঠোফোনে আলাপ করলে স্পষ্ট ভাবে বলে এটা আমার ব্যাপার, কাউকে উত্তর দেবার সময় আমার নায়। দেশে এভাবে সব অন্যায় করছে তাদের কাছে প্রশ্ন করুন। ন্যায় অন্যায় আমি বুঝব, রাগানিত্ব হয়ে বলে, তোদের মতো সাংবাদিক আমার কিছু করতে পারবে না। এখানেই প্রশ্ন থেকে জায়, এদের খুটির জোর কোথায়। সরকারি গাড়ির তেল অন্যাভাবে চুরি করে হচ্ছে কোটিপতি। দেখা জায় নুর আলম ওরফে নুরা ইস্টার্ন গেট বাজারে রেলওেয়ের সরকারি জায়গায় গড়ে তলে অনেক বড় ভবন। ঠিক রেললাইনের পাশ দিয়ে তৈরি করে কয়েকটি পাকা ভবন ও বাতরুম। চুরিকৃর্ত তেল কেনা-বেচা করে সম্পত্তির পাহাড় জমাচ্ছে। এভাবে চললে দিনদিন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে জাবে তেল ডিপো গুলো। এভাবে মহা সড়কের বিভিন্ন স্থানে দেখা মিলছে তেল চুরির কারখানা। আমরা সরকারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এই তেল চুরির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে।
© All rights reserved © 2025
Leave a Reply