1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় যুবদল নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২০৮ Time View

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় যুবদল নেতা বহিষ্কার
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আমিন মণ্ডল সুমন চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেছেন। এ কারণে তাকে বহিষ্কার করেছে দলটি।

সোমবার (৬ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল বলেন, দলীয় সিদ্ধান্ত আমান্য করে আসন্ন পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় গাইবান্ধা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আমিন মণ্ডল সুমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দু’দফায় সারাদেশে মোট ১৪০ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিএন পি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :