1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, আত্মত্যাগের আদর্শ ধারণে ধাপেরহাটের নেতৃবৃন্দের প্রত্যয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, আত্মত্যাগের আদর্শ ধারণে ধাপেরহাটের নেতৃবৃন্দের প্রত্যয়

ইতিহাসে কিছু আত্মত্যাগ সময়ের সীমানা অতিক্রম করে জাতির প্রেরণায় পরিণত হয়। জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ তেমনই এক সাহসী তরুণ। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং আত্মত্যাগের আদর্শ ধারণের প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও বিশেষ দোয়ায় অংশ নেন।
গতকাল শনিবার (১৮ জুলাই) ধাপেরহাট ইউনিয়নের টিম সদস্য, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ, জাতি এবং সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক মোঃ তৌফিকুর রহমান, গাইবান্ধা জেলা আইন ফোরামের সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাদুল্লাপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক মোঃ রেজাউল করিম, ধাপেরহট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ সুজন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন যুববিভাগ, ওলামাবিভাগ ও শ্রমিক বিভাগের সভাপতিগণ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :