1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে অপহৃত ৯ম শ্রেণির স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

সুন্দরগঞ্জে অপহৃত ৯ম শ্রেণির স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে অপহরণের ১০ দিন পর ১৪ বছর বয়সী এক ৯ম শ্রেণির স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ৩১ জুলাই সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায় আসামিরা। এ ঘটনায় ৫ আগস্ট ভুক্তভোগীর বাবা সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা করেন।

পরে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩। সেখান থেকে মামলার প্রধান আসামি বেল্লাল হোসেন (৩৩), বিদ্যুৎ (২৮) ও বাবুল হোসেন (৩৫)-কে গ্রেপ্তার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ছাত্রী ও গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :