1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে শতভাগ পাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে শতভাগ পাস

মো:এরশাদ হোসেন বগুড়া জেলা ক্রাইম রিপোর্টার:

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য বজায় রেখেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এবছর সর্বমোট ৪১৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করে শতভাগ পাসের ধারাবাহিকতা বজায় রেখেছে। এদের মধ্যে ৩২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এবছর বিজ্ঞান বিভাগ থেকে ৪০৯ জন এবং ব্যবসায়শিক্ষা বিভাগ থেকে ৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৭৭.৫। বাকি ৯৪ জন শিক্ষার্থীর মধ্যে ৯২ জন ‘এ’ এবং ২ জন ‘এ-’ পেয়ে পাশ করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটি বিগত বছরগুলোতেও এসএসসি পরীক্ষায় ভালো করে আসছে। ২০২৩ সালে ৩৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০২ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়। ২০২৪ সালে ৩৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪২ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ এবং গত বছর অর্থাৎ ২০২৫ সালে ৩৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪২ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :