
গাইবান্ধা প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে জিম উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ জিল্লুর রহমান এবং ম্যানেজার মোঃ মোস্তাকিম খন্দকার। তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।
সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
© All rights reserved © 2025
Leave a Reply