1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জ সরকারি হাসপাতালে শিশু চুরি করার সময় স্বামী স্ত্রী আটক 

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

গোবিন্দগঞ্জ সরকারি হাসপাতালে শিশু চুরি করার সময় স্বামী স্ত্রী আটক

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনের শিশু চুরি করার সময় সিরাজুল (৪২) ও শেফালী বেগম (৩৪) আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

হাসপাতাল সুত্রে জানা জায়, আজ ২ টার সময় হাসপাতালে বাচ্চা হওয়ার পরেই দাদীর কাছে থেকে বাচ্ছাটি সুন্দর হয়েছে বলে তার কোল থেকে কোলে নেয় শেফালী বেগম। তার পরে সুযোগ বুঝে বাচ্ছাটিকে নিয়ে বাহিরে চলে আসে। এক পর্যায়ে তাকে ৩ তলায় খুজে না পেয়ে শিশুটির পরিবার বাহিরে এসে তাদের  শিশুকে উদ্ধার করে। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়।

সিরাজুল ও তার স্ত্রী শেফালী বেগম গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাসিতলা এলাকার বাসিন্দা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান জানান, আমি বিষয়টা জানার সাথে সাথে ব্যবস্থা গ্রহন করেছি এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

উক্ত বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোজাম্মেক হক জানান, আমি এই বিষটা শুনেছি এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে আমাদের হাতে তুলে দিয়েছে। তাদের প্রতি আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :