1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বোয়ালী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জমজমাট লড়াই

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৩ Time View

বোয়ালী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জমজমাট লড়াই

গন্ডা ভিকটুরিয়ান্সকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বনগাঁও অনুরাগী ক্রীড়া চক্র

রিপোর্ট এন.এস নয়ন :
বোয়ালী মানব ও সমাজ সেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ আজ শনিবার বিকাল ৪টায় বোয়ালী দক্ষিণ পাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনা আর হাজারো দর্শকের উপস্থিতিতে জমে ওঠে ফাইনালের লড়াই।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী গন্ডা ভিকটুরিয়ান্স ও বনগাঁও অনুরাগী ক্রীড়া চক্র। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে। মাঠের চারপাশে উপস্থিত হাজারো দর্শকের উচ্ছ্বাস, করতালি ও সমর্থনে পুরো মাঠ যেন উৎসবের আমেজে পরিণত হয়।

খেলার শুরু থেকেই দুই দল একে অপরের গোলমুখে একের পর এক আক্রমণ চালায়। গন্ডা ভিকটুরিয়ান্স ও বনগাঁও অনুরাগী ক্রীড়া চক্রের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে দর্শকরা উপভোগ করেন চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল ম্যাচ।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলায় গন্ডা ভিকটুরিয়ান্স ১ গোলের বিপরীতে বনগাঁও অনুরাগী ক্রীড়া চক্র ২ গোল করে জয় তুলে নেয়। ফলে ২–১ গোলের ব্যবধানে গন্ডা ভিকটুরিয়ান্সকে হারিয়ে মিনি ফুটবল টুর্নামেন্টের শিরোপা নিজেদের ঘরে তোলে বনগাঁও অনুরাগী ক্রীড়া চক্র।

ফাইনাল ম্যাচকে ঘিরে সকাল থেকেই স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা শুরু হওয়ার আগেই মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে মাঠের আশপাশের পুরো এলাকা হাজারো দর্শকের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। নারী-পুরুষ, তরুণ-যুবকসহ বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা মাঠে উপস্থিত থেকে দুই দলের খেলোয়াড়দের উৎসাহ দেন।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহিদুল ইসলাম কল্যাণ, চেয়ারম্যান, ৫ নং গন্ডা ইউনিয়ন পরিষদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল আলম ভূইয়া রনি, সাধারণ সম্পাদক, ৫ নং গন্ডা ইউনিয়ন বিএনপি। একই সঙ্গে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

অতিথিরা উক্ত খেলা আয়োজকদের এমন সুন্দর ও সুশৃঙ্খল ক্রীড়া আয়োজনের প্রশংসা করেন। তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতেও খেলাধুলার বিকল্প নেই।

বোয়ালী মানব ও সমাজ সেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিনি ফুটবল টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় শুরু থেকেই ছিল উৎসবের আমেজ। টুর্নামেন্টের বিভিন্ন ধাপ পেরিয়ে দুই দল ফাইনালে জায়গা করে নেয়।

ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেন। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বনগাঁও অনুরাগী ক্রীড়া চক্র ২–১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচ শেষে মাঠজুড়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকরা। অন্যদিকে পরাজিত হলেও গন্ডা ভিকটুরিয়ান্সের খেলোয়াড়দের লড়াকু পারফরম্যান্সও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন সুন্দর ও বড় পরিসরের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠটির সভাপতি মোঃ আল মামুন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :