1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা পরিদর্শন ও “সামাজিক সম্প্রীতি ও সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা” অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২০ Time View

গাইবান্ধা জেলা পরিদর্শন ও “সামাজিক সম্প্রীতি ও সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা” অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

 

আজ ২৭/০৬/২০২৬ খ্রিঃ আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর গাইবান্ধা জেলা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা পুলিশ লাইন্স, গাইবান্ধায় বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত প্রতিনিধি, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন ও সংশ্লিষ্ট অংশীজনের উপস্থিতিতে “সামাজিক সম্প্রীতি ও সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য (এমপি)  আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম ও সভার সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন, গাইবান্ধা।

সভায় বক্তারা পারস্পরিক সম্প্রীতি, জনসচেতনতা বৃদ্ধি, গুজব প্রতিরোধ এবং জনগণ ও পুলিশের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা পুলিশ, গাইবান্ধা সর্বদা জনগণের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), জনাব শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) গাইবান্ধা, সোহানুর রহমান সোহাগ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), গাইবান্ধা, মোঃ আরাফাত হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস), গাইবান্ধাসহ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :