
ফতুল্লা থানা পুলিশ কতৃর্ক ০২ টি প্রাইভেটকার ও ০১ টি মাইক্রোবাস উদ্ধারসহ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ০৩ জন চোর গ্রেফতার।
মোঃ রাজিবুল ইসলাম রাজিব (সমগ্র ঢাকা)
ফতুল্লা থানাধীন নতুন জজ কোর্টের সামনে পার্কিং হতে গত ২২/০৬/২০২৬ খ্রি. মোহাম্মদ আরিফ তার ব্যবহৃত টয়োটা এক্স করোলা (মডেল-২০০৬), রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬ গাড়িটি চানমারি, নতুন কোর্ট (জজ কোর্ট) সংলগ্ন পার্কিং-এ রেখে নাস্তা করতে যান। পরবর্তীতে ফিরে এসে তিনি গাড়িটি পার্কিং করা স্থানে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলার এজাহার দায়ের করেন । মামলাটি রুজুর পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহবুব হোসেন এর তত্ত্বাবধানে ফতুল্লা থানার এসআই (নিঃ) মোঃ রফিক (বিপিএম) ও এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার-দ্বয়ের নেতৃত্বে একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়। অভিযানের এক পর্যায়ে এস আই (নিঃ) মোঃ রফিক বিপিএম এবং এস আই (নিঃ) নন্দন চুরির ঘটনায় জড়িত ০৩ (তিন) জন আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোঃ-
১। মুক্তার হোসেন (৪৮), পিতা- মৃত শামসের মুন্সি @ শামছুল মুন্সি, মাতা- আমেনা বেগম, সাং- চিতাশাল তুহিন এর বাড়ীর ৫ম তলার ভাড়াটিয়া (ভাসমান), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
২। মোঃ মোমিনুর রহমান @ লিটন (৪২), পিতা-মৃত আব্দুল মান্নান, মাতা- পুস্পরিয়া, সাং- তেতৈয়া, থানা-নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা।
৩। আলাউদ্দিন (৩৬), পিতা- মৃত জুলফু মিয়া, মাতা- আনোয়ারা বেগম, সাং- নারায়ণ ভাতুয়া খন্দকার বাড়ী, থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে আসামি মুক্তার হোসেন (৪৮) কে দেলপাড়া চিতাশাল, ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে গত ২৫-০৬-২০২৬ খ্রি. রাত ২৩:৪৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ মোমিনুর রহমান @ লিটন (৪২), পিতা-মৃত আব্দুল মান্নান, মাতা- পুস্পরিয়া, সাং- তেতৈয়া, থানা-নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা এবং ৩। আলাউদ্দিন (৩৬), পিতা- মৃত জুলফু মিয়া, মাতা- আনোয়ারা বেগম, সাং- নারায়ণ ভাতুয়া খন্দকার বাড়ী, থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা’দের কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকায় হতে গত ২৬-০৬-২০২৬ খ্রি. ভোর ০৪:৪৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। আসামিরা আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য।
আসামিদের দখল হতে অত্র মামলার ঘটনায় চুরি হওয়া টয়োটা এক্স করোলা রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬ গাড়ি সহ আরও ২টি গাড়ি যথা-একটি পুরাতন নোয়া গাড়ি, যার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো গ-১৪-৯২৩০ এবং একটি প্রাইভেট কার যার রেজিস্ট্রেশন নং- চট্টগ্রাম মেট্রো ঘ-১১-২৮৮০ উদ্ধার করা হয়।
ধৃত আসামিদের বিধি মোতাকেত বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply