গাইবান্ধা জেলা পরিদর্শন ও "সামাজিক সম্প্রীতি ও সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা" অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আজ ২৭/০৬/২০২৬ খ্রিঃ আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর গাইবান্ধা জেলা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে জেলা পুলিশ লাইন্স, গাইবান্ধায় বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত প্রতিনিধি, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন ও সংশ্লিষ্ট অংশীজনের উপস্থিতিতে "সামাজিক সম্প্রীতি ও সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম ও সভার সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন, গাইবান্ধা।
সভায় বক্তারা পারস্পরিক সম্প্রীতি, জনসচেতনতা বৃদ্ধি, গুজব প্রতিরোধ এবং জনগণ ও পুলিশের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পুলিশ, গাইবান্ধা সর্বদা জনগণের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), জনাব শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) গাইবান্ধা, সোহানুর রহমান সোহাগ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), গাইবান্ধা, মোঃ আরাফাত হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস), গাইবান্ধাসহ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.