1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

আলফাডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় যুবক নি*হ-ত..!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৬ Time View

মোঃ রাজিবুল ইসলাম রাজিব (সমগ্র ঢাকা)

আলফাডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় যুবক নি*হ-ত..!

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ গ্রামে পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি বড়বাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে।

শুক্রবার (২৬ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার বড়বাগ গ্রামের পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন শেখ মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেটে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :