1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ০৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪২ Time View

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ০৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার।

মোঃ রাজিবুল ইসলাম রাজিব ( সমগ্র ঢাকা)

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) ইকরাম উজ্জামন এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল গত ২৬/০৬/২০২৬ খ্রিঃ সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনাকালে ১। মৃদুল হাসান আপন (১৯), পিতা-অহিদুল্লাহ, মাতা-বিউটি আক্তার, সাং-ভাটিবন্দর, ২। মোঃ মারুফ (১৯), পিতা-মনির হোসেন, মাতা-জুলেখা বেগম, সাং-ভাটিবন্দর, ৩। সাব্বির আহম্মেদ (১৯), পিতা- মোঃ কারী উল্লাহ, মাতা-শিল্পী আক্তার, সাং-ছোট সাদিপুর, ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৪। মোঃ সামির মিয়া (১৬), পিতা-শাহ আলম মাতা-শেফালী বেগম, সাং-ছোট সাদিপুর এবং ৫। সোহাগ (১৬), পিতা-মৃত জুয়েল মিয়া, মাতা-সোহাগ মনি, সাং-হাবিবপুর, সর্ব থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ’দের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১। ০২ টি স্টীলের সুইচ গিয়ার ছোরা, ২। ০১টি সিএনজি গাড়ী, যার রেজিঃ নং-নারায়ণগঞ্জ-থ-১১-৫৫১৬, ৩। ০১টি স্টীলের ধারালো চাপাতি, ৪। ০১টি ধারালো দা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :