
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযান: ১৭ লিটার ৭৫০ এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার।
মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ:
২৬-০৬-২০২৬ তারিখ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটা টীম সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন ব্যাক্তি ব্যাটারি চালিত অটো রিক্সা যোগে চোলাই মদ বহন করে ভাংগারী পট্টির দিকে আসছে। অভিযানিক টীম তাতক্ষনিক ননিয়া পট্টিস্থ ভাংগারী এলাকায় চেকপোস্ট অভিযান পরিচালনা করে।
১২টা ৩০ ঘটিকার দিকে জনৈক কাজল ভাংগারীর দোকানের সামনে রাস্তার উপর একজন রিক্সা চালক আসে। এলে তার রিক্সায় প্লাস্টিকের বস্তা পেয়ে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে আসামি লছির উদ্দিত(৫৭) পিতা অহির উদ্দিন গ্রাম একডালা পূর্ব পাড়া থানা জেলা নওগা এর রিক্সায় থাকা বস্তা উপস্থিত লোকজনের সামনে বস্তার ভিতর স্পীড ও মজোর ছোট বোতলে ৭১×২৫০ এম এল করে মোট ১৭ লিটার ৭৫০ এম এল চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply