1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভিসা প্রতারক চক্রের ০৪ (চার) জন সক্রীয় সদস্য গ্রেফতার।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৩ Time View

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভিসা প্রতারক চক্রের ০৪ (চার) জন সক্রীয় সদস্য গ্রেফতার।

POLICE MEDIA CELL NILPHAMARI
[26 JUN 2026]

গত ইং- ২৫/০৬/২০২৬ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করিয়া নীলফামারীর কিশোরগঞ্জ থানাধীন নিতাই বসুনিয়াপাড়া এলাকা হইতে ১। মোঃ রিফাত ইসলাম ওরফে বৃটিশ (২০), ২। মোঃ রাব্বি ইসলাম (২৪), উভয়ের পিতা- মোঃ লাল মিয়া, ৩। মোঃ আনিসুল ইসলাম (১৯), পিতা-মোঃ আসাদুল ইসলাম, সকলের সাং-নিতাই বসুনিয়াপাড়া, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী, ৪। মোঃ শান্ত ইসলাম (১৯), পিতা-মোঃ গুলজার রহমান, সাং-বড় সংগলশী, খামাতপাড়া, থানা ও জেলা-নীলফামারীগণকে আটক করা হয়। বিধি মোতাবেক তল্লাশীকালে আসামীদের হেফাজত হইতে ০৪ (চার) টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মোবাইল ফোন গুলি পর্যালোচনায় ভিসা প্রতারণা সংক্রান্তে ও জালিয়াতির উদ্দেশ্যে এডিটকৃত কাগজপত্র সহ প্রতারনার উদ্দেশ্যে তৈরীকৃত বিভিন্ন আলামত সহ ভুয়া বিদেশী নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনকৃত Whatsapp, Imo এ্যাকাউন্ট এবং অনলাইন কেসিনো/জুয়া খেলার অ্যাপস পরিলক্ষিত হয় যেগুলো ব্যবহার করিয়া আসামীরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন ব্যক্তিদের বিদেশে চাকুরীর প্রলোভন দেখাইয়া প্রতারনামূলকভাবে টাকা গ্রহন করতঃ আত্মসাৎ করিয়া আসিতেছে।

গৃহিত ব্যবস্থা ঃ- এ সংক্রান্তে কিশোরগঞ্জ থানার মামলা নং-৩১, তারিখ-২৫/০৬/২০২৬ খ্রিঃ, জিআর নং-১৮১/২০২৬, ধারা- সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২) ধারায় মামলা রুজু পরবর্তী আসামীদেরকে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হইয়াছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :