1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

আড়াইহাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:ডিসি রায়হান কবির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৯ Time View

আড়াইহাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:ডিসি রায়হান কবির

মোঃ রাজিবুল ইসলাম রাজিব (সমগ্র ঢাকা)

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। তিনি বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিতে জেলা পুলিশের সঙ্গে সমন্বিত আলোচনা করবেন।

বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান।

মো. রায়হান কবির বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারাই নারী-কিশোরীদের উত্যক্ত করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্কুল-কলেজ ও বাজারের আশপাশে বিশেষ নজরদারি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও ডাকাতি দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষ টিম বা ফোর্স মোতায়েনের উদ্যোগ নেওয়া হবে। ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের সঙ্গে বসে সমন্বিত অভিযান পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।

সভায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলার আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি সেবা, মাদক সমস্যা, সড়ক ব্যবস্থাপনা ও জনসেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, প্রশাসন জনগণের পাশে আছে। যে কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জনগণকেও সচেতন থাকতে হবে এবং অপরাধ দেখলেই প্রশাসনকে তথ্য দিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :